ধনবাড়ীতে রাতের আধাঁরে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে অন্যের জমি পূর্বক রাতের আধাঁরে ঘর নির্মাণের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের নল্যা গোপালবাড়ী এলাকায়।
জমির মালিক মোহাম্মদ আলী ও মো. ওয়াজেদ আলী এরা জানান, আমাদের সাব-কওলা কৃত ১৫ শতাংশ আবাদি জমিতে প্রতিপক্ষ নূরনবী গংরা রাতের আধাঁরে সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘর নির্মাণ ও গাছ রোপন করে জোর পূর্বক বেদখল করেছে। এতে সকালে বাঁধা দিতে গেলে সন্ত্রাসী নূরনবী গংরা আমাদেরকে মারতে আসে। এঘটনায় আমরা ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছি। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের কে জায়গা খালি করে দিতে বলেছে তবুও তারা জমি থেকে ঘরবাড়ী সরিয়ে নিচ্ছে না। আমরা ভয়ে আছি যে কোন সময় বিাবদীরা আমাদের উপর হামলা করতে পারে। এজন্য আমরা এঘটনায় প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।
স্থানীয় শিক্ষক জাহাঙ্গীর আলম ও সহর আলী ও এলাকাবাসী শরীফ হোসেন, সোহেল রানা জানান, এঘটনাটি দ্রæত সমাধান হওয়া দরকার।
ধনবাড়ী থানার ওসি মো. এসএম শহিদুল্লাহ কালের নিউজ কে জানান, জমি সংক্রান্ত বিষয়ের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































